নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি-বসন্ত এসে গেছে….. তাই প্রকৃতিও রঙিন হয়ে উঠেছে। সেই রঙিন উৎসবের আনন্দে দোলযাত্রায় মেতে উঠলো বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ড।এদিন সকালে নাচ, গান, আবির ও রঙের মেলবন্ধনে রঙিন হয়ে উঠলো স্থানীয় বাসিন্দারা। বৈদ্যবাটি পুরসভার পুরপারিষদ তথা হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের নেতৃত্বে এই উৎসব নজর কাড়লো সকলের।

আবির, রং এর পাশাপাশি গান ও নাচের ছন্দে এই ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান স্থানীয় বাসিন্দারা, যা তৈরি করে এক অন্যরকম পরিবেশ।উদ্যোক্তা সুবীর বাবু বলেন রঙ্গিন উৎসবের আনন্দে মেতে উঠেছে সারা বাংলা, সেই আবহ এলাকার মানুষের কাছে পৌঁছাতেই এই প্রচেষ্টা।

সারা বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজনের মতই দোলের এই বিশেষ দিনটাতে সকলের মধ্যে একটু আনন্দ দিতে অন্যান্য বছরের ন্যায় এবারও এই অনুষ্ঠান। আমাদের লক্ষ্য ধর্ম, রঙ নির্বিশেষে সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া।একইসাথে প্রার্থনা থাকবে প্রভু সকলকে ভাল রেখো।এদিনের অনুষ্ঠানের আয়োজনে খুশি স্থানীয়রা।

Views: 7
