নিজস্ব প্রতিনিধি,হুগলি-শিক্ষকতার জীবনে অসামান্য অবদানের জন্য “বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬” পুরস্কার পেলেন রিষড়ার “মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়”এর প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। শনিবার শিক্ষক দিবসে কলকাতার কনভেনশন সেন্টার হলে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চ্যাটার্জী, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন সহ অন্যান্য আধিকারিকরা।

মূলত দীর্ঘ শিক্ষকতার জীবনে কৃষ্ণেন্দু বাবুর কর্মকাণ্ডের অজানা ইতিহাস অনেককেই মুগ্ধ করবে। তাই কখনো গ্রামের ছাত্রদের স্কুলে নিয়ে আসার জন্য তাদের নিরক্ষর অভিভাবকদের স্বাক্ষর করে বুঝিয়েছেন শিক্ষার তাৎপর্য।

আবার কখনো ড্রপ আউট ছাত্রদের স্কুলমুখী করার জন্য মুর্শিদাবাদ জেলায় কর্মরত তাঁর স্কুল চত্বরে থাকা একের পর এক গ্রামে গিয়ে পরিকল্পনা করে সেই ছাত্রদের স্কুলে নিয়ে এসে পৌঁছে দিয়েছেন উচ্চশিক্ষায়, আবার কখনো করোনা সময়কালে গ্রামের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন দৈনন্দিন স্কুলের পাঠক্রমের শিক্ষা , আবার কখনো শিক্ষার আলোয় মানুষের সচেতনতা ফেরাতে পথনাটক কে হাতিয়ার করে তুলেছিলেন।

এমনই অসংখ্য দৃষ্টান্তের কর্মকাণ্ডে শিক্ষিত হয়ে তাঁর ছাত্ররা আজ পৌঁছে গেছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। একইভাবে গত দু-তিন বছরে “মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়”এর প্রধান শিক্ষকের দ্বায়িত্ব নিয়ে এসেছে সাফল্য।

উল্লেখ্য গত বছরই এই স্কুল পেয়েছে রাজ্যের অন্যতম স্কুলের সম্মান। স্বাভাবিকভাবেই শিক্ষকতা জীবনের বেশিরভাগ সময়ে প্রধান শিক্ষকের ভূমিকা পালনের পর অন্যতম এই পুরস্কারে উচ্ছ্বসিত তিনি।

স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু বন্দোপাধ্যায় জানান বেশ কয়েকটি ধাপ পেরিয়ে এই পুরস্কার পাওয়া, তাই ভালো লাগছে। স্কুলের প্রধান শিক্ষকের এই সাফল্যে গর্বিত স্কুলের ছাত্রদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা।

Views: 12
