নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি-বসন্ত এসে গেছে….. তাই প্রকৃতিও রঙিন হয়ে উঠেছে। সেই রঙিন উৎসবের আনন্দে দোলযাত্রায় মেতে উঠলো বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ড।এদিন সকালে নাচ, গান, আবির ও রঙের মেলবন্ধনে রঙিন হয়ে উঠলো স্থানীয় বাসিন্দারা। বৈদ্যবাটি পুরসভার পুরপারিষদ তথা হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের নেতৃত্বে এই উৎসব নজর কাড়লো সকলের। […]
